1 Answers
একজন বৈজ্ঞানিক অনুসন্ধান ও গবেষণালব্ধ তথ্যের ভিত্তিতে যেভাবে সিদ্ধান্তে উপনীত হওয়ার চেষ্টা করেন, একজন ইতিহাসবিদও তদ্রুপ চেষ্টা করেন বলে তিনি বৈজ্ঞানিকের পর্যায়ভুক্ত হবেন। সময়ের বিবর্তনে, সভ্যতার অগ্রগতির কারণে মানুষের কর্মকাণ্ডের পরিধি বেড়েছে। সঙ্গে সঙ্গে ইতিহাস চর্চায় ও গবেষণায় বৈজ্ঞানিক পদ্ধতিও অনুসৃত হচ্ছে। ইতিহাসবিদরাই প্রথম ইতিহাস ও অনুসন্ধান ধারণা দুটিকে সংযুক্ত করেন। ফলে ইতিহাস পরিণত হয় বিজ্ঞানে, পরিপূর্ণভাবে হয়ে ওঠে তথ্য নির্ভর এবং গবেষণার বিষয়। আর একজন ইতিহাসবিদ যখন এগুলো নিয়ে গবেষণা করেন তখন তিনি হন বৈজ্ঞানিকের আওতাভুক্ত।
4 views
Answered