1 Answers
সুশ্রুত দিবোদাসের নিকট আয়ুর্বেদ শিক্ষালাভ করে চিকিৎসাসংক্রান্ত একটি গ্রন্থ রচনা করেন। তাঁর নাম অনুসারে এ গ্রন্থের নামকরণ করা হয় সুশ্রুত বা সুশ্রুতসংহিতা। সুশ্রুতসংহিতা প্রধানত ৪টি ভাগে বিভক্ত- সূত্রস্থান, শরীরস্থান, চিকিৎসাস্থান এবং কল্পস্থান। এতে আয়ুর্বেদের উৎপত্তি, শল্যতন্ত্র, রসায়নতন্ত্র, পীড়া, অস্থি চিকিৎসা ইত্যাদি বিষয় বিস্তারিতভাবে বর্ণিত হয়েছে।
4 views
Answered