1 Answers
বিভিন্ন ব্যাংকসমূহ যখন কোথাও থেকে ঋণ পায় না তখন তারা সবশেষ কেন্দ্রীয় ব্যাংকের দ্বারস্থ হয়, তাই কেন্দ্রীয় ব্যাংককে সর্বশেষ পর্যায়ের ঋণদাতা বলা হয়। বাণিজ্যিক ব্যাংকগুলো যখন আর্থিক ক্ষতির সম্মুখীন হয় এবং অন্য কোনো উৎস হতে ঋণ নিতে ব্যর্থ হয় তখন বাধ্য হয়ে কেন্দ্রীয় ব্যাংকের শরণাপন্ন হয়। এমতাবস্থায় কেন্দ্রীয় ব্যাংক-ই বাণিজ্যিক ব্যাংকগুলোকে ঋণ প্রদান করে আর্থিক সংকটের হাত থেকে রক্ষা করে। এজন্য কেন্দ্রীয় ব্যাংককে সর্বশেষ পর্যায়ের ঋণদাতা বলা হয়।
5 views
Answered