1 Answers
ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার বেশকিছু উল্লেখযোগ্য বৈশিষ্ট্য রয়েছে। তন্মধ্যে অবাধ প্রতিযোগিতা অন্যতম। অবাধ প্রতিযোগিতা বলতে আমরা এমন এক ব্যবস্থাকে বুঝি, যেখানে যেকোনো ব্যক্তি যেকোনো দ্রব্য বা সেবা উৎপাদনের উদ্যোগ নিতে পারে। বাজারে একই দ্রব্যের বহুসংখ্যক উৎপাদক এবং তাদের মধ্যে অবাধ প্রতিযোগিতা থাকে। উৎপাদক/বিক্রেতা এবং দ্রব্যের ক্রেতাদের মধ্যে প্রতিযোগিতার মাধ্যমে দ্রব্যের দাম নির্ধারিত হয়।
7 views
Answered