1 Answers
ইসলাম আল্লাহর মনোনীত দীন বা পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা। এটি জ্ঞান-বিজ্ঞান ও মানবকল্যাণের ধর্ম। ইসলামে জ্ঞান-বিজ্ঞান চর্চার প্রতি সর্বাধিক গুরুত্বারোপ করা হয়েছে। মহানবি (স.) বলেন, "প্রত্যেক মুসলমানের ওপর জ্ঞানান্বেষণ করা ফরজ বা অবশ্য কর্তব্য।” আল-কুরআনের প্রথম বাণীই হলো- “পড় (জ্ঞান আহরণ কর)"। অন্যদিকে মানবকল্যাণ সাধন হচ্ছে ইসলামের মূলমন্ত্র। আর্ত, দুঃস্থের সেবায়, অভাবীর সাহায্যে এবং কল্যাণকর কাজে মুসলমানদের রয়েছে অনুকরণীয় আদর্শ। সব মিলিয়ে ইসলাম জ্ঞান-বিজ্ঞান ও মানবকল্যাণের ধর্ম এতে কোনো সন্দেহ নেই।
5 views
Answered