1 Answers
প্লেটো মনে করতেন গণতন্ত্রে সংখ্যাগরিষ্ঠের শাসন হিসেবে নির্বাচনের মাধ্যমে অজ্ঞ, অযোগ্য ও দুর্নীতিগ্রস্ত ব্যক্তিও শাসন ক্ষমতায় অধিষ্ঠিত হতে পারে। গণতন্ত্রে সংখ্যালঘুরা আইনসভায় তাদের প্রতিনিধি প্রেরণ করতে পারে না। গণতন্ত্রে বহু পরস্পর বিরোধী 'মত ও ধারণা দেখা যায়, যার ফলে মত পার্থক্য ও সংঘর্ষের সৃষ্টি হয় এবং জাতীয় সংহতি বিনষ্ট হয়। এছাড়াও গণতন্ত্রে সরকারি দল নিজেদের স্বার্থের প্রতি লক্ষ রেখে শাসনকার্য পরিচালনা করে এবং এ ব্যবস্থায় ঘন ঘন নির্বাচনের মাধ্যমে প্রচুর অর্থ ব্যয় করতে হয়। তাই প্লেটো গণতন্ত্রকে মূর্খ বা অযোগ্যের শাসনব্যবস্থা বলে অভিহিত করেছেন।
4 views
Answered