1 Answers

পরিবারে ধর্মপথ অনুশীলন অনুসরণের চর্চা থাকা প্রয়োজন। পরিবারের সদস্যরা সততা, সত্যপ্রিয়তা, পরমতসহিষ্ণুতা ও মানবতামণ্ডিত ধর্মপথ অনুসরণ করলে পরিবার শান্তিপূর্ণ থাকবে। মিথ্যার আশ্রয় নিলে কখনও তার ফল ভালো হয় না। তাই বলা হয়, 'সততাই উৎকৃষ্ট পন্থা'।

গরিব কাঠুরিয়ার সততার একটি উদাহরণ দেওয়া হলো। গরিব কাঠুরিয়ার অসতর্কতায় তাঁর কুঠারটা নদীতে পড়ে গেল। পরিবারের সবাই উপোস থাকবে ভেবে মনের দুঃখে তিনি কাঁদতে লাগলেন। কাঠুরিয়ার দুঃখে জলদেবতার দয়া হলো। জলদেবতা একটা সোনার কুঠার দিতে চাইলে কাঠুরিয়া তা নিতে অস্বীকার জানান। পরবর্তীতে রুপার কুঠারও নেন নি। সবশেষে তাঁর লোহার কুঠারটি চিনতে পেয়ে তা নিতে আগ্রহান্বিত হলেন। জলদেবতা দরিদ্র কাঠুরিয়ার সততায় মুগ্ধ হলেন। তিনি কাঠুরিয়াকে সোনা ও রুপার কুঠার দুটিও দিয়ে দিলেন। কাঠুরিয়া সোনা ও রুপার কুঠার নিজের নয় বলে নিতে চান নি। অথচ তা নিলে তাদের জীবন ও সংসার সুখের আলোতে ভরে উঠত। কিন্তু গরিব কাঠুরিয়া ভাবলেন তাতে তার ধর্ম নষ্ট হবে। তিনি অসৎ হয়ে যাবেন। এভাবে দিব্যেন্দু কখনো সত্য প্রচারে বিমুখ হন না। কারণ তিনি জানতেন সৎকর্ম কখনও বিফলে যায় না। এভাবে কাঠুরিয়া সৎকর্ম ও সততার উৎকৃষ্ট উদাহরণ হিসেবে পরিচিত।

6 views

Related Questions