1 Answers
পৃথিবীর নিজের গতি এবং তার ওপর চন্দ্র ও সূর্যের প্রভাবেই মূলত জোয়ার ভাটা সংঘটিত হয়। চাঁদ ও সূর্য ভূপৃষ্ঠের জল ও স্থলভাগকে আকর্ষণ করে। এ আকর্ষণের ফলে সমুদ্রের পানি নির্দিষ্ট সময় অন্তর প্রত্যহ এক স্থানে ফুলে ওঠে এবং অপর স্থানে নেমে যায়। সমুদ্রের পানিরাশির নিয়মিত এ ফুলে ওঠাকে জোয়ার এবং নেমে যাওয়াকে ভাটা বলা হয়। প্রতি ৬ ঘণ্টা ১৩ মি. পর পর জোয়ার-ভাটা হয়ে থাকে।
7 views
Answered