1 Answers
সন্তান জন্মের পর পিতা যব, যষ্ঠিমধু ও ঘৃত দ্বারা সন্তানের জিহ্বা স্পর্শ করে মন্ত্রোচ্চারণ করে জাতকর্ম করেন। এ আচারটি পালন করার ফলে সন্তান সদাচারী ও মিষ্টভাষী হয়। সে যেন সকলের সাথে মধুর ভাষায় কথা বলে, সকলের সাথে ভালো ব্যবহার করে বাবা-মা গুরুজনদের সাথে যেন শ্রদ্ধার সাথে কথা বলে। পাড়াপ্রতিবেশীদের সাথে যেন মিশুক আচরণ করে এ উদ্দেশ্যে পিতা সন্তানের মুখে যষ্ঠিমধু স্পর্শ করে।
4 views
Answered