1 Answers
বুদ্ধের কর্মবাদ ব্যাখ্যায় মুগ্ধ হয়ে শুভ মানবক ত্রিশরণ গ্রহণ করেন। বুদ্ধের কর্মবাদ ব্যাখ্যা শুনে তোদেয়্য পুত্র শুভ মানবক বুদ্ধকে বলেন, অতি উত্তম, অতি সুন্দর, অতি মনোরম। আপনি আচ্ছাদিত বস্তুর স্বরূপ উদ্ঘাটিত করলেন। পথ হারা মানুষকে পথ প্রদর্শন করলেন। হে বুদ্ধ! এখন আমি আপনার প্রবর্তিত ধর্ম এবং প্রতিষ্ঠিত সঙ্ঘের শরণ গ্রহণ করলাম। আজ থেকে আপনি আমাকে আপনার শরণাগত উপাসক মনে করুন।
5 views
Answered