1 Answers

গঠনমূলক সমালোচনা হলো নিজের দোষ-গুণ সম্পর্কে অন্যের সমালোচনা। নিজেকে জানার জন্য নিজের সম্পর্কে অন্যদের গঠনমূলক সমালোচনা খুবই সহায়ক, কারণ এর মাধ্যমে আমরা নিজের ভালো-মন্দ দিকগুলো আরও সুস্পষ্টভাবে দেখতে পারি। অনেক সময় কারো সমালোচনা করা বা দোষ দেখিয়ে দেওয়াটা গ্রহণ করতে আমাদের খুব কষ্ট হয়; কিন্তু এর মধ্য দিয়েও আমরা নিজের সম্পর্কে জানতে পারি। সমালোচক নিন্দুক অনেক সময় সত্য কথা আমাদের সামনে তুলে ধরেন। নিরপেক্ষভাবে আত্মগঠনের মনোভাব নিয়ে তা গ্রহণ করলে আমরা অনেক উপকৃত হতে পারি। 

মূলকথা: নিজেকে সংশোধন করা।

5 views

Related Questions