1 Answers

একাকিত্ব ও নিঃসঙ্গতা দূর করতে আমাদের বন্ধুত্বের প্রয়োজন হয়। সহজাত বৈশিষ্ট্যের গুণেই মানুষ অনুভব করে যে, শুধু অন্যের সঙ্গে বসবাস করার মাধ্যমেই সে অর্জন করতে পারে প্রকৃত মানবতাবোধ। মানুষ যখন একে অন্যের সাথে দায়িত্ব সহভাগিতা করে ও একযোগে কাজ করে, তখন মহৎ অনেক কিছুই সে অর্জন করতে পারে। আমরা পরস্পরের সাথে সহভাগিতা, সহযোগিতা ও বন্ধুত্বের মধ্যেই প্রকৃত সুখ ও আনন্দ খুঁজে পাই। সুতরাং মানুষের জীবনে বন্ধুত্বের গুরুত্ব অপরিসীম।

মূলকথা: মানবজীবনে বন্ধুত্বের প্রয়োজনীয়তা অপরিসীম।

4 views