1 Answers
"নিশ্বাস ফেলি তাও শোনা যায়" বলতে কবি পল্লীর নিস্তব্ধ পরিবেশকে বুঝিয়েছেন।
'পল্লিজননী' কবিতায় কবি রুগ্ন ছেলের শিয়রে বসে পুত্র হারানোর শঙ্কায় রাতজাগা এক পল্লিমায়ের মমতা ও উৎকণ্ঠার দিকটি তুলে ধরেছেন। শীতের রাতে কনকনে ঠান্ডা হাওয়া, পচান পাতার গন্ধ, বুনো মশা, নিবু নিবু প্রদীপ, চারদিকে সাড়াশব্দহীন নিস্তব্ধ পরিবেশে মা তার সন্তানের রোগমুক্তির অপেক্ষায় উদ্বিগ্ন। সেখানে নিশ্বাস ফেললে সেই শব্দও যেন শোনা যায়। এ কারণেই কবি প্রশ্নোক্ত কথাটি বলেছেন।
4 views
Answered