1 Answers

'আয়ু যেন শৈবালের নীর' বলতে মানুষের ক্ষণস্থায়ী জীবনকে নির্দেশ করা হয়েছে। 

শেওলার উপর পানির ফোঁটা যেমন ক্ষণস্থায়ী তেমনই ক্ষণস্থায়ী মানুষের জীবন। অল্প আয়ু নিয়ে মানুষ এ পৃথিবীতে জন্মগ্রহণ করে। মৃত্যুর মধ্য দিয়ে তার অস্তিত্ব নিঃশেষ হয়। সমস্ত হাসি-কান্না, আনন্দ-বেদনার পরিসমাপ্তি ঘটিয়ে এভাবেই চিরবিদায় ঘটে একটি সত্তার। তাই কবি মানবজীবনকে শৈবালের উপরের জলবিন্দুর সঙ্গে তুলনা করেছেন। শৈবালের উপর পানির ফোঁটাও মানব আয়ুর মতো ক্ষণকাল স্থায়ী হয়। আলোচ্য অংশে এ বিষয়টিই প্রকাশিত হয়েছে।

8 views

Related Questions