1 Answers

'গীতিকাব্য' বলতে সংক্ষিপ্ত আকারের কবিতাকে বোঝায়।

মানুষের ব্যক্তিগত অনুভূতি যখন ছন্দোবদ্ধ পদে ব্যঞ্জনায় প্রকাশ পায় তখন তা গীতিকবিতা হয়ে ওঠে। গীতিকবিতায় কবির অনুভূতির প্রকাশ সাধারণত দীর্ঘ হয় না। তবে ক্ষেত্রবিশেষে পূর্ণ অভিব্যক্তি প্রকাশে তা দীর্ঘ হয়। বলা যায়, বক্তার ভাবোচ্ছ্বাসের পরিস্ফুটন মাত্র যার উদ্দেশ্য, সেই কাব্যই গীতিকাব্য।

6 views