1 Answers
এককথায় ট্র্যাজেডি বলতে বিয়োগান্ত নাটককে বোঝায়।
কাহিনির বিষয়বস্তু ও পরিণতির দিক থেকে বিচার করলে নাটককে যে তিনটি ভাগে ভাগ করা যায় সেগুলোর একটি হলো ট্র্যাজেডি বা বিয়োগান্ত নাটক। ট্র্যাজেডির ভেতরে দুটি অংশ ক্রিয়াশীল থাকে: প্লট, চরিত্রসৃষ্টি, সংলাপ, চিন্তা বা জীবনদর্শনের পরিস্ফুটন, মঞ্চায়ন, সমস্ত কিছুর সমন্বয়ে সুরসংগতি। গ্রিক দার্শনিক ও সাহিত্যবেত্তা এরিস্টোটল বলেছেন- 'রঙ্গমঞ্চে নায়ক বা নায়িকার জীবনকাহিনির দৃশ্যপরম্পরা উপস্থাপনের মাধ্যমে যে নাটক দর্শকের হৃদয়ের ভয় ও করুণা প্রশমিত করে তার মনে করুণ রসের সৃষ্টি করে, তাই হলো ট্র্যাজেডি।'
5 views
Answered