1 Answers

উদ্দীপকের কবিতাংশে 'একাত্তরের দিনগুলি' রচনায় বর্ণিত স্বাধীনতা যুদ্ধে সর্বস্তরের মানুষের অংশগ্রহণের দিকটি ফুটে উঠেছে। 

১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনী বাঙালির ওপর নির্মম হত্যাযজ্ঞ চালায়। মানুষের ঘরবাড়ি, দোকানপাট সবকিছুতে তারা আগুন লাগিয়ে দেয়। কিন্তু শেষ পর্যন্ত মুক্তিযোদ্ধাদের বগাছে তারা নতি স্বীকার করে।

উদ্দীপকে স্বাধীনতার স্বরূপ উল্লেখ করা হয়েছে। মজুর যুগার দক্ষ বাহু, মুক্তিসেনার চোখের ঝিলিক, মেধাবী শিক্ষার্থীর সতেজ ভাষণ ইত্যাদির মধ্য দিয়ে কবি স্বাধীনতার স্বরূপ খুঁজতে চেয়েছেন। উদ্দীপকের ভাবার্থে স্বাধীনতার জন্য সর্বস্তরের মানুষের অংশগ্রহণের বিষয়টিও প্রতিফলিত হয়েছে। 'একাত্তরের দিনগুলি' রাচনায়ও মুক্তিযুদ্ধে সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত একাত্মতার বিষয়টি বর্ণিত হয়েছে। স্বাধীনতা আন্দোলনে মুক্তিবাহিনীর স্বপ্ন চিত্রিত হয়ে ছে। তাই বলা যায়, সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ততার দিকটি 'একাত্তরের দিনগুলি' রচনার পাশাপাশি উদ্দীপকেও ফুটে উঠেছে।

5 views

Related Questions