1 Answers
উদ্দীপকের উল্লিখিত মাইটোসিস কোষ বিভাজনের তৃতীয় ধাপটি হলো মেটাফেজ পর্যায়। নিচে মেটাফেজ পর্যায়ের চিহ্নিত চিত্রসহ বৈশিষ্ট্য উল্লেখ করা হলো:

মেটাফেজ পর্যায়ে ক্রোমোসোমগুলো স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে অবস্থান করে। প্রতিটি ক্রোমোসোমের সেন্ট্রোমিয়ার বিষুবীয় অঞ্চলে এবং বাহু দুটি মেরুমুখী হয়ে অবস্থান করে। এক্ষেত্রে ক্রোমোসোমগুলো সর্বাধিক মোটা ও খাটো হয়। এখানে নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাসের সম্পূর্ণ বিলুপ্তি ঘটে। প্রতিটি ক্রোমোসোমের ক্রোমাটিড দুটির আকর্ষণ কমে যায় এবং বিকর্ষণ শুরু হয়। এ পর্যায়ের ক্রোমোসোমের সেন্ট্রোমিয়ারের বিভাজন শুরু হয়।
4 views
Answered