1 Answers

মায়ের পদতলে সন্তানের বেহেশত। এটি মহানবি (স.)-এর বাণী। এ বাণীর মাধ্যমে মহানবি (স.) মা জাতি তথা নারী জাতিকে বিশেষ সম্মানে ভূষিত করেছেন। ইসলাম নারীকে বিভিন্নভাবে মর্যাদা দিয়েছে। তার মধ্যে 'মা' কে আরও অধিক সম্মান প্রদর্শন করেছে। এ পৃথিবীতে আল্লাহর হকের পরেই মায়ের হক আদায় করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। তাই মায়ের হক আদায় করা সন্তানের ওপর ফরজ। মায়ের হক আদায় না করলে বেহেশত লাভ করা যাবে না। বেহেশত লাভের অন্যতম শর্ত হলো মায়ের হক আদায় করা, যা রাসুল (স.)-এর উক্ত হাদিসে প্রতিফলিত হয়েছে।

5 views

Related Questions