1 Answers

নিজেকে মার্জিত, নম্র, ভদ্র ও পূত-পবিত্র মানুষ হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে শালীনতার গুরুত্ব অপরিসীম।

শালীনতা ইসলামি সমাজব্যবস্থার মূলভিত্তি। শালীনতার অভাব অনেক সময় সমাজে অশ্লীলতা, ইভটিজিং, ব্যভিচার ইত্যাদি অনাচারের প্রসার ঘটায়। কিন্তু ব্যক্তি ও সামাজিকভাবে শালীনতা বজায় রাখলে মানুষের মানসম্মান সুরক্ষিত থাকে, সমাজে শান্তি ও শৃঙ্খলা বজায় থাকে। তাই একটি সুন্দর জীবন গঠনে শালীনতার গুরুত্ব অনস্বীকার্য।

4 views

Related Questions