1 Answers
প্রশ্নোক্ত আয়াতের ব্যাখ্যা হলো- স্ত্রী হিসেবে নারীর মর্যাদা ও সম্মান, স্বামীর মর্যাদা ও সম্মানের অনুরূপ।
আলোচ্য আয়াতে মহান আল্লাহ বোঝাতে চেয়েছেন, মর্যাদা ও সম্মানের ক্ষেত্রে স্বামী-স্ত্রী পরস্পর সমান। বিস্তৃত অর্থে, স্বামী যেমন স্ত্রীর মাধ্যমে নিজের চরিত্র, সম্মান রক্ষা করে, তেমনি স্ত্রীও স্বামীর মাধ্যমে নিজের চরিত্র ও সম্মান রক্ষা করে। এমনিভাবে স্বামী-স্ত্রী বা নারী-পুরুষ একে অপরের পরিপূরক এবং পরস্পর সমান।
5 views
Answered