1 Answers
মমতাদির দেহাবয়ব ও বেশভূষায় দারিদ্র্যপীড়িত এক বাঙালি বধূর প্রতিকৃতি ফুটে উঠেছে।
মমতাদির বয়স তেইশ বছর। পরনে সেলাই করা ময়লা শাড়ি, শাড়ির পাড় বিবর্ণ লাল। সীমান্ত পর্যন্ত ঘোমটা, ঈষৎ বিশীর্ণ মুখে গাঢ় শ্রান্তির ছায়া, স্থির অচঞ্চল দুটি চোখ। কপালে একটি ক্ষত চিহ্ন আন্দাজে পরা টিপের মতো। সবকিছু মিলিয়ে মমতাদি যেন দারিদ্র্যের জীর্ণ বসনে সজ্জিত এক আবহমান বাঙালি নারী।
5 views
Answered