1 Answers

'লেফাফাদুরস্তি আর শিক্ষা এক কথা নয়'- কারণ এই বিষয়টি শিক্ষার সঙ্গে মেলে না। 

'লেফাফাদুরস্তি' হলো বাইরের দিক থেকে ত্রুটিহীনতা কিন্তু ভিতরে প্রতারণা। আর শিক্ষার আসল কাজ হলো মূল্যবোধ সৃষ্টি করা, জ্ঞান পরিবেশন করা নয়। শিক্ষার মাধ্যমে মনুষ্যত্ব লাভ করে মানুষ প্রকৃত মানুষ হয়ে ওঠে। শিক্ষা মানুষকে মুক্তির সন্ধান দেয়। মানুষকে মনুষ্যত্বলোকের সঙ্গে পরিচয় করায়। শিক্ষার মাধ্যমে মানুষ সংকীর্ণতার গণ্ডি ছেড়ে বৃহতের দিকে যাত্রা করে। শিক্ষা মানুষের মনকে আলোকিত করে, ভিতরকে জাগিয়ে তোলে। অন্যদিকে লেফাফাদুরস্তি মানুষের মধ্যে কতকগুলো বাহ্যিক বিষয় সম্পর্কে কিছু ধারণা দেয়। মানুষ সেখানে মনুষ্যলোকের সন্ধান পায় না। এসব কারণেই লেখক বলেছেন লেফাফাদুরস্তি আর শিক্ষা এক কথা নয়।

6 views

Related Questions