1 Answers
ইজমা ( تاع )শব্দটি আরবি। এর আভিধানিক অর্থ ঐকমত্য। ইসলামের পরিভাষায়, একই যুগের মুসলিম উম্মাহর পুণ্যবান মুজতাহিদগণের শরিয়তের কোনো বিষয়ে ঐকমত্য পোষণ করাকে ইজমা বলে। ইজমা ইসলামি শরিয়তের তৃতীয় উৎস। শরিয়তসংক্রান্ত বিষয়ে ইজমা একটি অকাট্য দলিল। কোনোক্রমেই এর বিরোধিতা করা যাবে না।
4 views
Answered