1 Answers

বনলতা ব্যাংকের চাকরি অনুযায়ী মি. মাহবুব মাসলোর চাহিদা সোপান তত্ত্বের সামাজিক চাহিদা স্তরে অবস্থান করছে।

সমাজের একজন গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে অন্যদের সাথে মিলে-মিশে চলার চাহিদাকেই সামাজিক চাহিদা বলে। মানুষ যখন নিরাপত্তারোধে তৃপ্ত হয় তখন সে বন্ধু-বান্ধব ও অন্যদের সাথে মিলে-মিশে চলতে চায় এবং অন্যদের ভালোবাসা পাওয়ার প্রত্যাশা করে। এ পর্যায়ে সে বিভিন্ন সামাজিক ক্রিয়াকর্মে উৎসাহিত হয় ও নিজেকে সমাজের সাথে সম্পৃক্ত করতে ভালোবাসে।

উদ্দীপকের মি. মাহবুব 'বনলতা' ব্যাংকে জুনিয়র কর্মকর্তা হিসেবে যোগ দেন। কাজে দক্ষতা প্রদর্শনের জন্য অতি দ্রুত তিনি সিনিয়র কর্মকর্তা হিসেবে পদোন্নতি পান। গত ঈদে তিনি পরিবার ও আত্মীয়- স্বজনদের একলক্ষ টাকার জামা-কাপড় দেন। বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে তিনি অংশগ্রহণ করেন। গত বছর তিনি একটি স্থানীয় ধর্মীয় প্রতিষ্ঠান ও লাইব্রেরিকে ২ লক্ষ টাকা অনুদান দেন। এ সবই সামাজিক চাহিদা স্তরে। তাই বলা যায়, মি. মাহবুব মাসলোর চাহিদা সোপান তত্ত্বের সামাজিক চাহিদা স্তরে অবস্থান করছে।

7 views

Related Questions