1 Answers
স্ত্রীর প্রতি কর্তব্য পালন না করা এবং স্ত্রীর কাছে তার নিজের গুরুত্ব উপলব্ধি করে রসিক দুলে তার পায়ের ধুলো দিতে গিয়ে কেঁদে ফেলল।
রসিক দুলে অভাগীর স্বামী। কিন্তু স্ত্রীর প্রতি কোনো কর্তব্যই সে পালন করেনি। তাদের একমাত্র ছেলে কাঙালী। রসিক আরও একটা বিয়ে করে অন্য গ্রামে চলে যায়। এদিকে অভাগী অভাব-অনটনের মধ্যে ছেলেকে বুকে নিয়ে দিন কাটায়। প্রায় বিনা চিকিৎসায় আজ সে মৃত্যুপথযাত্রী। অভাগী মৃত্যুর আগে স্বামীর পায়ের ধুলো নিতে চাইলে কাঙালী গিয়ে তাকে ডেকে আনে। তখন রসিক দুলে অভাগীকে পায়ের ধুলো দিতে গিয়ে নিজের কৃতকর্ম এবং তার প্রতি স্ত্রীর ভালোবাসা ও শ্রদ্ধাবোধ দেখে কেঁদে ফেলল।
5 views
Answered