1 Answers

হজকে বিশ্ব মুসলিমের মহাসম্মেলন বলা হয়। কারণ মুসলিম জাতির এত বড় মহামিলন আর কোথাও কখনো হয় না। সারাবিশ্বের মুসলমানরা পবিত্র জিলহজ মাসে বায়তুল্লাহর যিয়ারতের জন্য মক্কায় একত্রিত হন। তারা আরাফাতের ময়দানে মহান আল্লাহর দরবারে ফরিয়াদ জানান। হযরত ইব্রাহিম (আ.)- এর আমল হতে এ হজ চালু হয়। হজের মাধ্যমে উপস্থিত হাজিগণ বিশ্ববাসীকে এ বার্তা দেন যে, বিশ্বের সব মুসলমান এক জাতি। তাই তারা সাদা হোক বা কালো হোক, ধনী হোক অথবা গরিব তাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। তারা সবাই আল্লাহর দাস। কফিনের সাদা কাপড়ে মোড়ানো যাত্রায় তাদের গন্তব্য চিরশান্তির স্থান জান্নাত। এজন্যই এটিকে বিশ্ব মুসলিমের মহাসম্মেলন বলা হয়।

4 views

Related Questions