1 Answers

নির্ধারিত বিষয়ে প্রাতিষ্ঠানিক শিক্ষা লাভের পর পেশাজীবী সংগঠন হতে সদস্য সার্টিফিকেট সংগ্রহ করে স্বাধীনভাবে আয় করার কার্যকে পেশা বলে।

পেশার অধিকাংশ বৈশিষ্ট্য ব্যবস্থাপনার মধ্যে বিদ্যমান বলে একে পেশা বলা হয়। উন্নত বিশ্বে ব্যবস্থাপনা পেশা হিসেবে স্বীকৃত। আমাদের দেশে ব্যবস্থাপনা বিষয়ে প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ করা হলেও পেশাজীবী সংগঠন হতে সনদ দেওয়া হয় না। তবে অনেকেই পরামর্শদাতা হিসেবে নিয়োজিত থেকে আয় করছে। তাই ব্যবস্থাপনাকে পেশা হিসেবে চিহ্নিত করা হয়।

6 views

Related Questions