1 Answers

কোনো বিশেষ বিষয়ে জ্ঞান অর্জন করার পর তা' বাস্তবে প্রয়োগ করাকে পেশা বলে।

পেশা হলো উচ্চতর জ্ঞানসম্পন্ন বৃত্তিমূলক কাজ। কোনো কাজকে পেশা বলতে হলে উক্ত কাজের প্রাতিষ্ঠানিক জ্ঞান থাকতে হবে। পাশাপাশি উক্ত প্রতিষ্ঠানের সরকার কর্তৃক স্বীকৃতি থাকতে হবে। কিন্তু, ব্যবসায় যে কোনো বৈধ অর্থনৈতিক কর্মকান্ডকে বুঝায়। এক্ষেত্রে কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষার প্রয়োজন হয় না। তাই ডাক্তারি, ওকালতি ইত্যাদি কাজকে পেশা বলা গেলেও সব ধরনের ব্যবসায়কে পেশা বলা যায় না। তবে কোনো কাজ পেশা হতে হলে যেমন আইনগত স্বীকৃতি প্রয়োজন হয়। ব্যবসায়ের ক্ষেত্রেও তাই আইনগত বৈধতা প্রয়োজন। তাই এক্ষেত্রে ব্যবসায়কে পেশা বলা যায়।

5 views

Related Questions