1 Answers
প্রজনন শিল্পের পণ্য পুনরায় উৎপাদনের কাজে ব্যবহৃত হয়। এ শিল্পের মাধ্যমে গাছপালা ও প্রাণীর বংশ বাড়ানো হয়। নার্সারি, পোলট্রি ফার্ম, ডেইরি ফার্ম, হ্যাচারি প্রভৃতি এর অন্তর্গত। এতে প্রাকৃতিক সম্পদ লালন-পালন করে সেগুলোর বংশ বাড়ানো হয়। এর স্বাভাবিক ফলনের মাধ্যমে নতুন সম্পদ সৃষ্টি করা হয়। এ সম্পদ পুনরায় উৎপাদনের কাজে ব্যবহৃত হয়।
4 views
Answered