1 Answers

কাঁচামালের সহজলভ্যতা শিল্পের বিকাশে বিশেষভাবে প্রয়োজন। সাধারণত যে স্থানে যে ধরনের কাঁচামাল বেশি থাকে সেখানে সে ধরনের শিল্পই স্থাপন করা উচিত। কারণ, কাঁচামাল সহজলভ্য হলে কম খরচে বেশি উৎপাদন করা যায়। অনেক সময় প্রাকৃতিক দুর্যোগ, যোগাযোগ অবস্থাসহ অন্যান্য কারণে কাঁচামাল পাওয়া অনিশ্চিত হলে শিল্পের উৎপাদনে বাধা আসে। তাই শিল্পের বিকাশে কাঁচামালের সহজলভ্যতা প্রয়োজন।

5 views

Related Questions