1 Answers
শারীরিক কার্যকলাপের ওপর শক্তি ব্যয় নির্ভর করে। মৌল শক্তির চাহিদা ও দৈহিক কার্যকলাপের জন্য প্রয়োজনীয় শক্তির চাহিদা যোগ করেই একজন ব্যক্তির শক্তির চাহিদা নির্ণয় করা যায়।
দিনমজুর হওয়ার কারণে শফিকের শক্তি চাহিদা বেশি হবে। উদ্দীপকে
দেওয়া আছে,
শফিকের ওজন = ৫৭ কেজি এবং শফিক দিনমজুরের কাজ করে
শফিকের প্রতি কিলোগ্রাম ওজনে প্রতি ঘণ্টায় ১ কিলোক্যালরি শক্তি মৌল বিপাকের জন্য দরকার।
(i) শফিকের মৌল বিপাকের জন্য ব্যয়িত শক্তি = ওজন ১০ সময়
= ৫৭ ১০ ২৪
= ১৩৬৮ কিলোক্যালরি
(ii) ভারি কাজের জন্য শফিকের ব্যয় হয় মৌল বিপাকের ১০০% অর্থাৎ
= ১৩৬৮ ১০০%
= ১৩৬৮ কিলোক্যালরি
(iii) খাদ্যের বিশেষ চলক্রিয়ার জন্য ব্যয় হয় মোট শক্তির ১০%
= (১৩৬৮ ১৩৬৮) এর ১০%
= ২৭৩.৬ কিলোক্যালরি
শফিকের দৈনিক মোট ক্যালরি চাহিদা (১৩৬৮ + ১৩৬৮ + ২৭৩.৬)
= ৩০০৯.৬ কিলোক্যালরি
সুতরাং, শফিকের দৈনিক শক্তির চাহিদা ৩০০৯.৬ কিলোক্যালরি।