1 Answers

সব শ্রেণিকরণই মানুষ কর্তৃক সৃষ্ট। অর্থাৎ মানুষই নিজেদের প্রয়োজন অনুযায়ী প্রকৃতিতে বিদ্যমান বস্তু বা ঘটনাবলিকে নির্বাচন করে সেগুলোকে শ্রেণিবদ্ধ করে। কারণ প্রকৃতির এমন কোনো নিজস্ব শক্তি নেই, যার ফলে প্রকৃতির বস্তুসমষ্টি বা ঘটনাবলি নিজে নিজেই শ্রেণিবদ্ধ হতে পারে। যেমন- উদ্ভিদ বিজ্ঞানীরা যখন উদ্ভিদসমূহকে সপুষ্পক ও অপুষ্পক এ দুই শ্রেণিতে বিন্যস্ত করেন, তখন তারা তাদের প্রয়োজন ও ইচ্ছানুযায়ী নির্বাচিত সাদৃশ্যের ভিত্তিতে কাজটি করে থাকেন। কাজেই এই অর্থে সব শ্রেণিকরণকেই কৃত্রিম বলা যায়।

4 views

Related Questions