1 Answers
শ্রেণিকরণের ক্ষেত্রে আমাদের একান্ত উদ্দেশ্য হচ্ছে বিশেষ কোনো উদ্দেশ্যকে চরিতার্থ করা। বস্তু বা ঘটনাকে সব সময় একই নিয়মে শ্রেণিকরণ করা হয় না। কেননা আমাদের ক্ষেত্রে সবসময়ই উদ্দেশ্যের ভিন্নতা থাকে। এসব উদ্দেশ্য সাধারণত দুপ্রকারের হতে পারে, যথা: সাধারণ উদ্দেশ্য ও বিশেষ উদ্দেশ্য। জ্ঞানচর্চা বা গবেষণার জন্য সাধারণ উদ্দেশ্যকে সামনে রেখে একজন উদ্ভিদবিজ্ঞানী প্রকৃতির বিভিন্ন উদ্ভিদকে বিভিন্ন শ্রেণিতে বিন্যস্ত করতে পারেন। আবার ব্যবহারিক প্রয়োজনের ক্ষেত্রে তা সিদ্ধ করার জন্য একজন গ্রন্থাগারিক গ্রন্থাগারের বইসমূহকে নানাভাবে শ্রেণিবিন্যাস করে থাকেন।
4 views
Answered