1 Answers
পরীক্ষণাত্মক পদ্ধতি পাঁচ প্রকার; যথা: ১. অন্বয়ী পদ্ধতি, ২. ব্যতিরেকী পদ্ধতি, ৩. যৌথ অন্বয়ী ব্যতিরেকী পদ্ধতি, ৪. সহপরিবর্তন পদ্ধতি এবং ৫. পরিশেষ পদ্ধতি। এদেরকে পরীক্ষণমূলক বলা হয় এ কারণে যে, এ পদ্ধতির মূলে কাজ করে অভিজ্ঞতা। আর নিরীক্ষণ ও পরীক্ষণ আসলে এক ধরনের অভিজ্ঞতা। কাজেই পরীক্ষণ কথাটি 'অভিজ্ঞতা' অর্থে ব্যবহার করলে কোনো ভ্রান্তির অবকাশ থাকে না। এই দৃষ্টিকোণ থেকে পরীক্ষণাত্মক পদ্ধতি হলো পরীক্ষণমূলক পদ্ধতি।
4 views
Answered