1 Answers
মানুষ মুনাফা অর্জনের উদ্দেশ্যে ব্যবসায়িক কার্যক্রমে জড়িত হয়। কিন্তু এ ব্যবসায়ে ঝুঁকি ও অনিশ্চয়তা বিদ্যমান। একজন ব্যবসায়ী তার ব্যবসায়ের ঝুঁকি গ্রহণের মাধ্যমে মূলধন বিনিয়োগ করে ঝুঁকির পুরস্কারস্বরূপ সে মুনাফা অর্জন করে। যেখানে ঝুঁকির পরিমাণ বেশি সেখানে মুনাফার পরিমাণও বেশি। যেখানে ঝুঁকি নেই সেখানে মুনাফা অর্জনের সম্ভাবনাও নেই। তাই মুনাফাকে ঝুঁকি গ্রহণের পুরস্কার বলা হয়।
6 views
Answered