1 Answers

একক ব্যক্তির মালিকানায় গঠিত ও পরিচালিত ব্যবসায়কে একমালিকানা ব্যবসায় বলা হয়। প্রাচীনকালে উৎপাদন প্রক্রিয়া ছিল পরিবারকেন্দ্রিক। পরিবারের সদস্যরা মিলেমিশে উৎপাদন করত এবং উৎপাদনের উদ্বৃত্ত অংশের বিনিময়ের মাধ্যমেই গোড়াপত্তন হয় একমালিকানা ব্যবসায়ের। মানুষ যখন থেকে ব্যবসায়ের ধারণা আয়ত্ত করে তখন থেকেই একমালিকানা ব্যবসায়ের যাত্রা শুরু হয়। এটি বিশ্বের সবচেয়ে প্রাচীনতম ব্যবসায় সংগঠন বিধায় একে ব্যবসায় জগতের মুরব্বি বলা হয়।

6 views

Related Questions