1 Answers

কোনো একটি বিশেষ উদ্দেশ্য অর্জনের লক্ষ্যে স্বল্প সময়ের জন্য গৃহীত পরিকল্পনাই হচ্ছে একার্থক পরিকল্পনা।

যে পরিকল্পনা নির্দিষ্ট সময়ে বিশেষ উদ্দেশ্য অর্জনের জন্য প্রণয়ন করা হয় তাকে একার্থক পরিকল্পনা বলে। এ ধরনের পরিকল্পনা শুধু একবার ব্যবহার করা যায়। মূলত বিশেষ কোনো পরিস্থিতি বা অবস্থা মোকাবিলার জন্য একার্থক পরিকল্পনা প্রণয়ন করা হয়। প্রধান কর্মসূচি, প্রকল্প, বিশেষ কর্মসূচি, বিশদ পরিকল্পনা ইত্যাদি একার্থক পরিকল্পনার অন্তর্ভুক্ত। উদাহরণস্বরূপ বলা যায়, পদ্মা সেতু নির্মাণ প্রকল্প হলো একার্থক পরিকল্পনা।

4 views