1 Answers

আরোহ অনুমানের মূল বৈশিষ্ট্য হলো আরোহমূলক লম্ফ। আরোহ অনুমানে দেখা থেকে অদেখায়, জ্ঞাত থেকে অজ্ঞাতে, নিরীক্ষত থেকে অনিরীক্ষিতে, কম ব্যাপক থেকে বেশি ব্যাপকে, বিশেষ থেকে সার্বিকে গমন করার প্রক্রিয়াই হলো আরোহমূলক লম্ফ। যেমন: রীমা, সেতু, জসিম, ফারুক এরকম বিশেষ বিশেষ মানুষের মৃত্যুর ঘটনা পর্যবেক্ষণ করে আরোহমূলক লম্ফের মাধ্যমে আমরা সিদ্ধান্তে উপনীত হই যে, সব মানুষ হয় মরণশীল।

 

5 views

Related Questions