1 Answers

আইসিটি নির্ভর উৎপাদন ব্যবস্থা হলো উৎপাদন প্রক্রিয়ার একটি উন্নয়ন পদক্ষেপ যা সাধারণত আইসিটি সেবার সাথে সম্পর্কিত। এটি উৎপাদন এবং বিনিময়ের প্রক্রিয়াতে কম্পিউটার এবং অন্যান্য আইটি প্রযুক্তির ব্যবহার করে প্রভাব ফেলে। উন্নত দেশ গঠনের ক্ষেত্রে প্রয়োজন আধুনিক উৎপাদন ব্যবস্থা। আর আধুনিক উৎপাদন ব্যবস্থার অপরিহার্য উপাদান হলো আইসিটি যন্ত্রপাতি। আইসিটি নির্ভর উৎপাদন ব্যবস্থা একটি দেশের কৃষি, শিল্পসহ অন্যান্য ক্ষেত্রের উৎপাদন বৃদ্ধি করে সে দেশের উন্নয়নকে তরান্বিত করে। পক্ষান্তরে উৎপাদন ব্যবস্থায় আইসিটির ব্যবহার না থাকলে কাঙ্ক্ষিত উৎপাদন পাওয়া সম্ভব হয় না। তাই বলা যায়, আইসিটি নির্ভর উৎপাদন ব্যবস্থা উন্নত দেশ গঠনে অপরিহার্য।

65 views

Related Questions