1 Answers

কোনো শব্দ বা পদকে সরাসরি সংজ্ঞায়িত করার পরিবর্তে যে বাক্যে ওই শব্দ বা পদটি ব্যবহৃত হয়, সেই বাক্যটিকে বিশ্লেষণ করে ওই শব্দ বা পদের অর্থ নিরূপণ করাকেই ক্ষেত্রগত সংজ্ঞা বলে। এমন অনেক পদ আছে যেগুলোর প্রদর্শনমূলক সংজ্ঞা দেওয়া যায় না, সেসব পদের ক্ষেত্রে ক্ষেত্রগত সংজ্ঞা অধিক ফলপ্রসূ। অর্থাৎ যেসব পদকে পদার্থিক বস্তুর মাধ্যমে সরাসরিভাবে সংজ্ঞায়িত করা যায় না, সেসব পদ যে বাক্যে ব্যবহৃত হয় ক্ষেত্রগত সংজ্ঞা প্রয়োগে সেসব বাক্যকে বিশ্লেষণের মাধ্যমে পরোক্ষভাবে ঐ সব পদের সংজ্ঞা দেওয়া সম্ভব। আর এখানেই ক্ষেত্রগত সংজ্ঞার গুরুত্ব নিহিত।

4 views