1 Answers
যৌক্তিক সংজ্ঞার একটি অন্যতম ভ্রান্তরূপ হচ্ছে 'চক্রক সংজ্ঞা'। যার উদ্ভদ্ধ ঘটে সংজ্ঞার ক্ষেত্রে প্রযোজ্য একটি গুরুত্বপূর্ণ নিয়মের লঙ্ঘন থেকে। এই নিয়মের মূলকথা হচ্ছে, কোনো পদের সংজ্ঞাদানের ক্ষেত্রে ঐ পদের কোনো প্রতিশব্দ বা সমার্থক শব্দ ব্যবহার করা যাবে না। কারণ সংজ্ঞায় সংজ্ঞেয় পদের প্রতিশব্দ বা সমার্থক শব্দ ব্যবহার করা হলে একই কথার পুনরাবৃত্তি ঘটে; এতে সংজ্ঞার মূল উদ্দেশ্য ব্যাহত হয়। যেমন- 'মানুষ হয় মনুষ্যজাতীয় প্রাণী'। এটি একটি ভ্রান্ত সংজ্ঞা। কেননা 'মানুষ' এবং 'মনুষ্য' একই অর্থবোধক শব্দ।
27 views
Answered