1 Answers
বস্তুত শব্দ বা পদের অর্থ যথার্থ ও নির্দিষ্ট করার মাধ্যমে বিষয়বস্তুর ধারণা সংক্ষেপে সুস্পষ্ট করার প্রক্রিয়াই হচ্ছে যৌক্তিক সংজ্ঞা। অর্থাৎ যে পদ্ধতির সাহায্যে সংক্ষিপ্ত ভাষায় শব্দ বা পদের অর্থ সুস্পষ্ট ও সুনির্দিষ্ট করা যায়, তাকেই যুক্তিবিদ্যায় সংজ্ঞা বলে আখ্যায়িত করা হয়ে থাকে। একটি বিষয় 'কী' এবং 'কী নয়', তা প্রকাশ করাই সংজ্ঞার মূল লক্ষ্য। আর এ লক্ষ্য অর্জিত হয় বিষয় প্রকাশক পদের সারসত্তা উল্লেখের মাধ্যমে। সারসত্তা গঠনকারী বিষয়ের আবশ্যিক ও সাধারণ গুণাবলি হচ্ছে পদের জাত্যর্থ। কাজেই সংজ্ঞা হচ্ছে পদের পূর্ণ জাত্যর্থের সুস্পষ্ট বিবৃতি।
5 views
Answered