1 Answers

যুক্তিপদ্ধতির একটি সহায়ক প্রক্রিয়া হিসেবে যুক্তিবিদ্যায় যৌক্তিক বিভাগ সম্পর্কিত আলোচনার সূত্রপাত হয়েছে। যৌক্তিক বিভাগ হচ্ছে একটি অবরোহ যুক্তিপদ্ধতি, যেখানে একটি উচ্চতর জাতি বা শ্রেণিকে তার অন্তর্গত বিভিন্ন উপজাতি বা উপশ্রেণিতে বিন্যস্ত করা হয়। বস্তুত যৌক্তিক বিভাগ হচ্ছে একটি মানসিক প্রক্রিয়া, যার মাধ্যমে জাগতিক জটিল ও বৈচিত্রপূর্ণ বস্তুরাশিকে নিয়মানুযায়ী বিভিন্ন অংশে বিভক্ত করায় এগুলোর স্বতন্ত্র প্রকৃতি ও বৈশিষ্ট্য সম্পর্কে সম্যক জ্ঞান অর্জন করা সম্ভব হয়। কাজেই এককথায় বলা যায়, জাগতিক বস্তুরাশিকে মানসিকভাবে ভিন্ন ভিন্ন উপশ্রেণিতে বিন্যস্ত করার মাধ্যমে এগুলো সম্পর্কে সুশৃঙ্খল জ্ঞান লাভের ক্ষেত্রে যৌক্তিক বিভাজন প্রক্রিয়াটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাধ্যম হিসেবে বিবেচিত হয়ে থাকে। বস্তুত যৌক্তিক বিভাজন প্রক্রিয়াটি কতগুলো সুনির্দিষ্ট নিয়ম দ্বারা পরিচালিত হয় বিধায় এর মাধ্যমে জগতের অসংখ্য বিষয় সম্পর্কে সুনিয়ন্ত্রিত জ্ঞান অর্জন করা সম্ভব হয়।

5 views