1 Answers
সংজ্ঞাদানের মাধ্যমে পদ বা শব্দের অর্থ সুস্পষ্ট করার পাশাপাশি এর একটা তাত্ত্বিক বা বৈজ্ঞানিক অর্থও প্রদান করা হয়। শব্দ বা পদকে যখন তাত্ত্বিক বা বৈজ্ঞানিক কোনো মতবাদে ব্যবহার করার জন্য প্রয়োগ করা হয়, তখনই সেই পদ বা শব্দের একটা তাত্ত্বিক সংজ্ঞা প্রদান করা হয়। তাত্ত্বিক সংজ্ঞার ক্ষেত্রে মূলত কোনো পদের পুরাতন সংজ্ঞাকে বাদ দিয়ে পদটিকে নতুনভাবে সংজ্ঞায়িত করা হয়ে থাকে। যেমন:
একসময় পদার্থবিদরা 'তাপ'কে বর্ণনাতীত অতি লঘুজলীয় পদার্থ বলে সংজ্ঞায়িত করতেন। কিন্তু বর্তমানে পদার্থবিদরা 'তাপ'কে এক ধরনের শক্তির আধার হিসেবে সংজ্ঞায়িত করে থাকেন। এভাবে পদার্থবিদরা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে 'তাপ' শব্দটির বিভিন্ন তাত্ত্বিক সংজ্ঞা দিয়ে এসেছেন এবং তারা বিভিন্ন সময়ে 'তাপ' সম্পর্কিত বিভিন্ন তাত্ত্বিক মতবাদ গ্রহণও করেছেন। এতে করে 'তাপ' শব্দটি সম্পর্কে আমাদের জ্ঞান ও তাত্ত্বিক উপলব্ধি উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে।