1 Answers
পরিকল্পনা অনুযায়ী ব্যবসায় সংগঠনকে লক্ষ্যের দিকে পরিচালনা করাকে নির্দেশনা বলে।
নির্দেশনা দ্বারা কোন কর্মী কোন কাজ কখন, কী পদ্ধতিতে সম্পাদন করবে সে বিষয়ে আদেশ, নির্দেশ, অনুরোধ, উপদেশ বা পরামর্শ প্রদানও তত্ত্বাবধান করা হয়। এটি হলো সংগঠনের চালিকাশক্তি। ব্যবস্থাপনায়ও লক্ষ্যার্জনে প্রয়োজনীয় উপায়-উপকরণকে সংহত করে একে সচল করতে নির্দেশনা কার্যক্রম পরিচালনা করা হয়ে থাকে। তাই কার্যকর নির্দেশনা ছাড়া ব্যবস্থাপনার সকল আয়োজন নিষ্ফল হতে বাধ্য। এজন্যই নির্দেশনাকে প্রশাসনের হৃদপিণ্ড বলা হয়।
5 views
Answered