1 Answers

আরোহ অনুমানের আরেকটি মৌলিক নীতি হলো কার্যকারণ নীতি। এতে বলা হয়, প্রত্যেকটি ঘটনারই একটি কারণ আছে। বিনা কারণে কোনো ঘটনা ঘটে না। আরোহে অনুমানের উদ্দেশ্য হলো দুটি ঘটনার মধ্যে কার্যকারণ সম্পর্ক নির্ণয় করে একটি সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা। যেমন- বাস্তবে আমরা মশার কামড় এবং ম্যালেরিয়া রোগের মধ্যে কার্যকারণ সম্পর্ক স্থাপন করে এই সিদ্ধান্তে উপনীত হই যে, 'সবক্ষেত্রেই মশার কামড়ই ম্যালেরিয়া রোগের কারণ'।

4 views

Related Questions