1 Answers

উদ্দীপকে যে বিষয়টিকে ইঙ্গিত করা হয়েছে তাহলো দ্বিকল্প সহানুমানের সাধারণ অর্থ। মূলত দ্বিকল্প সহানুমান হলো- যার প্রধান আশ্রয়বাক্য যৌগিক প্রাকল্পিক অপ্রধান আশ্রয়বাক্য বৈকল্পিক এবং সিদ্ধান্ত হলো নিরপেক্ষ কিংবা বৈকল্পিক যুক্তিবাক্য। কিন্তু দ্বিকল্প কথাটি আমাদের সাধারণভাবে ব্যবহৃত 'উভয়সংকট' কথাটির সাথে সংগতিপূর্ণ। যখন কেউ বলে যে সে উভয় সংকটে পড়েছে তখন বুঝতে হবে যে সে এমন দুটি পরস্পর বিরোধী অবস্থার মধ্যে পতিত হয়েছে যা তার কাছে সমান বিপদজনক। উভয় সংকট কথাটি একটি প্রবাদের সাথে জড়িত। প্রাচীনকালে ইতালী ও সিসিলির মধ্যবর্তী স্থানটি ছিলো খুব বিপজ্জনক। এর একপাশে ছিলো ছয় মাথাবিশিষ্ট একটি বিরাটকায় দৈত্য এবং অপরপাশে ছিলো সমুদ্রের এক প্রবল ঘূর্ণিপাক। কাজেই স্থানটি সঠিকদের জন্য একটি উভয় সংকট ছিলো। আমরা কথার ছলে বলি, 'ডাঙ্গায় বাঘ, জলে কুমীর'। এরূপ অবস্থা যেকোনো লোকের কাছে উভয় সংকট। যুক্তিবিদ্যায় দ্বিকল্পের প্রকৃতি অনেকটা উভয় সংকটের মতো। দ্বিকল্পে দুটি সম্ভাবনার উল্লেখ থাকে। যেকোনো একটি গ্রহণ করতে হয়। কিন্তু দুটি বিকল্পই গ্রহণকারীর পক্ষে একইভাবে অপ্রীতিকর। সুতরাং আমরা বলতে পারে যে, দ্বিকল্প কথাটির সাধারণ অর্থ উভয় সংকট। 

5 views

Related Questions