1 Answers
ব্যবস্থাপনার সকল ক্ষেত্রেই ব্যবস্থাপনার নীতিসমূহ সর্বজনীন। ব্যবস্থাপনার সর্বজনীনতা বলতে সকল ক্ষেত্রে ব্যবস্থাপনার জ্ঞানের প্রয়োগযোগ্যতাকে বোঝানো হয়ে থাকে। এক্ষেত্রে ব্যবস্থাপনার নীতিসমূহ পরিকল্পনা, সংগঠন, কর্মীসংস্থান, নির্দেশনা, প্রেষণা, সমন্বয় ও নিয়ন্ত্রণে প্রতিটি ক্ষেত্রেই প্রযোজ্য। গৃহস্থালি থেকে শুরু করে সামাজিক, ধর্মীয়, রাষ্ট্রীয়সহ সকল ধরনের প্রতিষ্ঠানে এ নীতির প্রয়োগে সকলে উপকৃত হতে পারে। তাই বলা হয় ব্যবস্থাপনা নীতিসমূহ সর্বজনীন।
4 views
Answered