1 Answers

ব্যবস্থাপনা পর্যায়ের সর্বোচ্চ স্তরে অধিষ্ঠিত ব্যক্তি বা ব্যক্তিবর্গের প্রয়াস-প্রচেষ্টাকে প্রশাসন বলে।

প্রশাসন হলো একটা দেহের মস্তিষ্কস্বরূপ। কারণ মস্তিষ্ক করণীয় নির্দেশ করে, যা শরীরের অন্যান্য, অঙ্গ-প্রত্যঙ্গের দ্বারা বাস্তবায়িত হয়। প্রশাসন প্রতিষ্ঠানে নীতি ও উদ্দেশ্য ঠিক করে এবং তা বাস্তবায়নের জন্য ব্যবস্থাপনা ও সংগঠনের সহায়তা গ্রহণ করে। এরূপ বিবেচনায় ব্যবস্থাপনা প্রশাসনের অধীন। প্রতিষ্ঠানের কর্তৃত্ব ও ক্ষমতা অধিক মাত্রায় প্রশাসন ভোগ করে এবং সেখান থেকে তা নিচের পর্যায়ের ব্যবস্থাপকদের নিকট ক্রমান্বয়ে ন্যস্ত হয়। তাই ব্যবস্থাপনায় প্রশাসন মস্তিষ্কের সাথে তুলনীয়।

6 views

Related Questions